উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

১/১. অধ্যায়ঃ

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

সিলসিলা সহিহা

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আমি তোমাদের ঐ ব্যক্তির সংবাদ দিব না? যে (জাহান্নামের) আগুনের জন্য হারাম অথবা যার জন্য (জাহান্নামের) আগুন হারাম?(রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন) প্রত্যেক হিতৈষী, নম্র ও শান্তের জন্য (জাহান্নামের আগুন হারাম)। (আস্‌-সহীহাহ-৯৩৮)হাদীসটি সহীহ্‌।

তিরমিযী- ২/৮০; ইবনু হিব্বান- ১০৯৬, ১০৯৮; আল-খারায়িতী ‘মাকারিমুল আখলাক্ব’ ১১, ২৩; আহমাদ-১/৪১৫; তাবারানীর ‘আল-মুজামুল কাবীর’ ৩/৮৩/২; আবূল কাশেম কুশায়রী ‘আল-আরবাঈন’ ১/১৯২; বাগাভী ‘শরহে সুন্নাহ’ ১/৯৪।শাইখ আলবানী (রহঃ) বিভিন্ন সানাদে বর্ণিত হাদীসগুলো দুর্বলতার উল্লেখ করার পর লেখেন- (আরবী) “উক্ত বাক্যে সম্মিলিতভাবে সাক্ষ্যস্বরূপ হাদীসটি সহীহ্‌- আল্লাহ্‌ই সর্বজ্ঞ।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18