উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

১/১. অধ্যায়ঃ

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

সিলসিলা সহিহা

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু আমর

আব্দুল্লাহ ইবনু আমর থেকে মারফূ সূত্রে বর্ণিত; সর্বোত্তম সাদাকা হল, পরস্পরের মাঝে সমঝোতা করা। (আস্‌-সহীহাহ-২৬৩৯)হাদিসটি হাসান লিগাইরিহী।

আল- মুন্তাখাব মিনাল মাসানিদ-২/৪৩; বায্‌যার- হা. ২০৫৯ প্রভৃতি। শাইখ আলবানী (রহঃ) লিখেছেন- তিনি প্রথমে হাদিসটি যঈফ হওয়া দেখে তা যঈফুল জামে‘তে (হাদীস নং ১০১২) আনেন। অতঃপর দেখেন হাফেয মুনযিরী (রহঃ) এটিকে হাসান লিগাইরিহী বলে উল্লেখ করেছেন। তখন তিনি এটি সহীহাতে সংযোজিত করেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18