উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

১/১. অধ্যায়ঃ

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

সিলসিলা সহিহা

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

যখন তোমাদের খাদেম (কর্মচারী বা সেবক) তোমাদের কারোর জন্য খাবার নিয়ে আসে, যে (খাবার প্রস্তুত করতে গিয়ে আগুনের) তাপ ও কষ্ট-ক্লেশ সহ্য করেছে। তাকে (খাওয়ার জন্য) সাথে বসাবে; যদি সে অস্বীকৃতি প্রদর্শন করে (অর্থাৎ খেতে না চায় তবে) তার হাতে এক লোকমা (গ্রাস) দিবে। (আস্‌-সহীহাহ-১২৮৫) হাদীসটি সহীহ্‌।

হাদীসটি আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে মারফূ’ সূত্রে রিওয়ায়াত করেছেন। আস-সহীহাতে হাদীসটি আল্লামা আলবানী (রহঃ) ২৫৬৮ নং হাদীসে পুনরুল্লেখ করেছেন। এ কিতাবের ২৩৮ নং হাদীসে তা বর্ণিত হবে ইনশাআল্লাহ। -তাজরীদদারক।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18