পোষাক-পরিচছদ

৪/১১৯. অধ্যায়ঃ

জামা-পায়জামা, জামার হাতা, লুঙ্গি তথা পাগড়ীর প্রান্ত কতটুকু লম্বা হবে? অহংকারবশতঃ ওগুলি ঝুলিয়ে পরা হারাম ও নিরহংকারে তা ঝুলানো অপছন্দনীয়

রিয়াদুস সলেহিন

وَعَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللهُ إِلَيْهِ يَوْمَ القِيَامَةِ ». فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: فَكَيْفَ تَصْنَعُ النِّسَاءُ بذُيُولِهِنَّ ؟ قَالَ: « يُرْخِينَ شِبْراً ». قَالَتْ: إِذَاً تَنْكَشِفُ أقْدَامُهُنَّ. قَالَ: فَيُرخِينَهُ ذِرَاعاً لاَ يَزِدْنَ رواه أَبُو داود والترمذي، وقال:حديث حسن صحيح

বর্ণনাকারী পূর্বোক্ত বর্ণনাকারী

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’অহংকারবশতঃ যে ব্যক্তি গাঁটের নীচে কাপড় ঝুলিয়ে পরবে, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তার দিকে (করুণার দৃষ্টিতে) দেখবেন না।’’ উম্মে সালামাহ প্রশ্ন করলেন, ’তাহলে মহিলারা তাদের কাপড়ের নিম্নপ্রান্তের ব্যাপারে কী করবে?’ তিনি বললেন, ’’আধ হাত বেশী ঝুলাবে।’’ উম্মে সালামাহ বললেন, ’তাহলে তো তাদের পায়ের পাতা খোলা যাবে!’ তিনি বললেন, ’’তাহলে এক হাত পর্যন্ত নীচে ঝুলাবে; তার বেশী নয়।’’ (আবূ দাউদ ও তিরমিযী)[১]

৭৯৫ এর মত

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18