বিবিধ
১/২৩. অধ্যায়ঃ
ভাল কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার গুরুত্ব
রিয়াদুস সলেহিন
عَنْ أَبِي سَعِيدٍ الحَسَنِ البَصرِي : أَنَّ عَائِذَ بنَ عَمرٍو رضي الله عنه دَخَلَ عَلَى عُبَيْدِ اللهِ بنِ زِيَاد، فَقَالَ : أي بُنَيَّ، إِنِّي سَمِعتُ رَسُول الله صلى الله عليه وسلم يَقُولُ: «إنَّ شَرَّ الرِّعَاءِ الحُطَمَةُ» فَإِيَّاكَ أنْ تَكُونَ مِنْهُمْ، فَقَالَ لَهُ : اجلِسْ فَإِنَّمَا أنْتَ مِنْ نُخَالَةِ أصْحَابِ مُحَمَّد صلى الله عليه وسلم، فَقَالَ : وهل كَانَتْ لَهُم نُخَالَةٌ إِنَّمَا كَانَتِ النُّخَالَةُ بَعْدَهُمْ وَفي غَيْرِهِمْ . رواه مسلم
বর্ণনাকারী আবূ সাঈদ হাসান বাসরী
আবূ সাঈদ হাসান বাসরী বর্ণনা করেন যে, আয়েয ইবনু ’আমর (রাঃ) (ইরাকের গভর্নর) উবাইদুল্লাহ ইবনু যিয়াদের নিকট গেলেন। অতঃপর (উপদেশ স্বরূপ) বললেন, ’বেটা! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয় নিকৃষ্টতম শাসক সে, যে প্রজাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে। সুতরাং তুমি তাদের দলভুক্ত হওয়া থেকে দূরে থাকো।’ যিয়াদ তাঁকে বলল, ’আপনি বসুন, আপনি তো মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীদের চালা আটার অবশিষ্ট ভুসি (অপদার্থ)!’ তিনি বললেন, ’তাঁদের মধ্যেও কি ভুসি আছে? (কখনই না।) বরং ভুসি তো তাঁদের পরবর্তী এবং তাঁরা ছাড়া অন্যদের মধ্যে আছে।’[১]
মুসলিম ১৮৩০, আহমাদ ২০১১৪