বিবিধ
১/২৩. অধ্যায়ঃ
ভাল কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার গুরুত্ব
রিয়াদুস সলেহিন
عَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنهُمَا : أن رَسُولَ الله صلى الله عليه وسلم رَأى خاتَماً مِنْ ذَهَبٍ في يَدِ رَجُلٍ فنَزَعَهُ فَطَرَحَهُ، وَقالَ: «يَعْمدُ أحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا في يَدِهِ»! فَقِيلَ لِلرَّجُلِ بَعدَمَا ذَهَبَ رَسُولُ الله صلى الله عليه وسلم: خُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ. قَالَ: لاَ وَالله لاَ آخُذُهُ أبَداً وَقَدْ طَرَحَهُ رَسُولُ الله صلى الله عليه وسلم. رواه مسلم
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
ইবনু আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ একটি লোকের হাতে সোনার আংটি দেখতে পেলেন। অতঃপর তিনি তা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, ’’তোমাদের মধ্যে একজন স্বেচ্ছায় আগুনের টুকরা নিয়ে তা স্বহস্তে রাখতে চায়!’’ অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) চলে গেলে সেই লোকটিকে বলা হল, ’তুমি তোমার আংটিটা তুলে নাও এবং (তা বিক্রি করে অথবা উপঢৌকন দিয়ে) তার দ্বারা উপকৃত হও।’ সে বলল, ’না। আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) যা ফেলে দিয়েছেন, তা আমি কখনই তুলে নেব না।’[১]
মুসলিম ২০৯০, আহমাদ ২০১১৪