যিকির-আযকার প্রসঙ্গে
১৬/২৪৪. অধ্যায়ঃ
যিকির তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান
রিয়াদুস সলেহিন
وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «لَقِيْتُ إِبْرَاهِيمَ لَيلَةَ أُسْرِيَ بِي، فَقَالَ: يَا مُحَمّدُ أَقْرِئْْ أُمَّتَكَ مِنِّي السَّلاَمَ، وَأَخْبِرْهُمْ أنَّ الجَنَّةَ طَيَّبَةُ التُّرْبَةِ، عَذْبَةُ المَاءِ، وَأنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا: سُبْحَانَ اللهِ، وَالحَمْدُ للهِ، وَلاَ إِلٰهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ». رواه الترمذي، وقال: حديث حسن
বর্ণনাকারী ইবনে মাসঊদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “মি’রাজের রাতে ইব্রাহীম (আঃ) এর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। তিনি বললেন, ’হে মুহাম্মদ! তুমি তোমার উম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দেবে যে, জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট, তার পানি মিষ্ট। আর তা বৃক্ষহীন একটি সমতলভূমি। আর ’সুবহানাল্লাহ’, ’আলহামদু লিল্লাহ’ ’লা ইলাহা ইল্লাল্লাহ’ ও ’আল্লাহু আকবার’ হল তার রোপিত বৃক্ষ।”(তিরমিযী-হাসান)[১]
তিরমিযী ৩৪৬২