নামাজ শুরু করা
১১/৬০. অধ্যায়ঃ
'আস্ত্রের প্রথম দু'রাক'আতের ক্বিরাআত
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، وَعَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا، وَكَانَ يُطِيلُ الرَّكْعَةَ الْأُولَى فِي الظُّهْرِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ وَكَذَلِكَ فِي الصُّبْحِ»
বর্ণনাকারী আবু কাতাদা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যুহর এবং আসরের সালাতের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং অন্য দুটি সূরা পাঠ করতেন। আর কোনো কোনো সময় আমাদের আয়াত শুনাতেন। তিনি যুহরের প্রথম রাকাত দীর্ঘ করতেন আর দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করতেন। তিনি এমন করতেন ফজরের সালাতেও।