নামাজ শুরু করা

১১/৫৯. অধ্যায়ঃ

যুহরের সলাতে প্রথম দু'রাক'আতে ক্বিরাআত

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِأُمِّ الْقُرْآنِ وَسُورَتَيْنِ، وَفِي الْأُخْرَيَيْنِ بِأُمِّ الْقُرْآنِ، وَكَانَ يُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَكَانَ يُطِيلُ أَوَّلَ رَكْعَةٍ مِنْ صَلَاةِ الظُّهْرِ»

বর্ণনাকারী আবু কাতাদা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যুহর এবং আসরের সালাতের প্রথম দু’ রাকাতে সূরা ফাতিহা এবং অন্য দু’টি সূরা আর শেষের দু’ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করতেন। আর কোনো কোনো সময় আমাদের আয়াত শুনাতেন। তিনি যুহরের প্রথম রাকাত দীর্ঘ করতেন।

[১] ইসলামের প্রাথমিক যুগে সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)জোহরের সালাতেও সামান্য শব্দ করে কুরআন পাঠ করতেন।]

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18