ইমামত

১০/৬৫. অধ্যায়ঃ

'আস্ত্রের সলাতের পূর্বে সলাত এবং হাদীস বর্ণনায় আবু ইসহাক্ব-এর ওপর মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ قَالَ: سَأَلْنَا عَلِيًّا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَيُّكُمْ يُطِيقُ ذَلِكَ؟ قُلْنَا: إِنْ لَمْ نُطِقْهُ سَمِعْنَا. قَالَ: «كَانَ إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَا هُنَا كَهَيْئَتِهَا مِنْ هَا هُنَا عِنْدَ الْعَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ، فَإِذَا كَانَتْ مِنْ هَا هُنَا كَهَيْئَتِهَا مِنْ هَا هُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا، وَيُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا ثِنْتَيْنِ، وَيُصَلِّي قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِتَسْلِيمٍ عَلَى الْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ»---[حكم الألباني] سكت عنه الشيخ

বর্ণনাকারী আসিম ইব্‌ন যামরাহ (রহঃ)

আমি আলী (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্বন্ধে প্রশ্ন করলাম। তিনি বললেন, তোমাদের কার এরূপ ক্ষমতা আছে? আমি বললাম, আমি তার ক্ষমতা না রাখলেও শুনতে ইচ্ছা করি।তিনি বললেন, যখন সূর্য আসরের সময় তার অবস্থার পরিপ্রেক্ষিতে (সূর্যকে ইশারা করে বলতেন) এখানে হতো, তখন তিনি দুই রাকাত সালাত আদায় করতেন। আর যখন তার অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে হাজির হতো যুহরের সময় তখন তিনি চার রাকাত সালাত আদায় করতেন। আর তিনি যুহরের পূর্বে চার রাকাত এবং তারপর দুই রাকাত সালাত আদায় করতেন। আর আসরের পূর্বেও চার রাকাত সালাত আদায় করতেন। প্রতি দুই রাকাত সালামের মাধ্যমে পৃথক করতেন। তাঁর এ সালাম ছিল নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, নবীগণ আর তাঁদের অনুগামী মু’মিন এবং মুসলিমদের প্রতি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18