ইমামত

১০/৬০. অধ্যায়ঃ

ইক্বামাতের সময় যে সলাত মাকরূহ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ وَرْقَاءَ بْنِ عُمَرَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। যখন ইকামত বলা হয় তখন ফরজ সালাত ছাড়া আর কোন সালাত নেই।

[১] ফজরের দু’ রাকআত সুন্নত সালাত আদায় করার অনেক ফযীলত বর্ণিত হয়েছে। এ ছাড়া এ সালাত আদায় করার যথেষ্ট তাকিদও রয়েছে। তাই এ সুন্নাত সালাত আদায় করে যদি ফজরের ফরয সালাতের এক রাকআত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মসজিদের দরজার কাছে কিংবা খুঁটির পেছনে এ সালাত আদায় করে জামা’আতে শরীক হওয়ার বিধান রয়েছে। -অনুবাদক

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18