ইমামত
১০/১৩. অধ্যায়ঃ
ইক্বামাতের পর ইমামের কোন প্রয়োজন দেখা দিলে
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ قَالَ: «أُقِيمَتِ الصَّلَاةُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجِيٌّ لِرَجُلٍ فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ»
বর্ণনাকারী আনাস (রাঃ)
সালাতের ইকামাত বলা হলো আর রসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির সঙ্গে একান্তে কথা বলছিলেন। অতঃপর তিনি সালাতের জন্য দাঁড়ালেন এমন সময় যে, তখন লোকেরা ঘুমিয়ে পড়েছিল।
[১] বিশেষ জরুরী কাজের জন্য রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করেছিলেন কিংবা বিশেষ প্রয়োজনে এরূপ করা যে জায়েয, তা বুঝানোর জন্য তিনি এরূপ করেছিলেন।