ইমামত

১০/১১. অধ্যায়ঃ

বালেগ হওয়ার পূবে ইমামাত

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ سَلَمَةَ الْجَرْمِيُّ قَالَ: كَانَ يَمُرُّ عَلَيْنَا الرُّكْبَانُ فَنَتَعَلَّمُ مِنْهُمُ الْقُرْآنَ، فَأَتَى أَبِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا». فَجَاءَ أَبِي فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا» فَنَظَرُوا فَكُنْتُ أَكْثَرَهُمْ قُرْآنًا، فَكُنْتُ أَؤُمُّهُمْ وَأَنَا ابْنُ ثَمَانِ سِنِينَ

বর্ণনাকারী আমর ইব্‌ন সালামা জিরমী (রহঃ)

আমাদের কাছে আরোহী যাত্রীগণ আসতেন, আমরা তাঁদের কাছে কুরআন শিক্ষা করতাম। আমার পিতা নবী (ﷺ)-এর কাছে আসলে তিনি বলেন, তোমাদের মধ্যে যে কুরআন অধিক জানে সেই ইমামতি করবে।আমার পিতা এসে বললেন, আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে যে অধিক কুরআন জানে সে ইমামাত করবে। অতঃপর তারা লক্ষ্য করল যে, আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি কুরআন জানি, তাই আমি তাদের ইমামাত করতাম আর তখন আমি ছিলাম আট বছরের বালক।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18