কিবলা

৯/১৯. অধ্যায়ঃ

রেশমী বস্ত্রে সলাত আদায় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ وَعِيسَى بْنُ حَمَّادٍ زُغْبَةُ، عَنِ اللَّيْثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ، ثُمَّ صَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ، ثُمَّ قَالَ: «لَا يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ»

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি রেশমী কাবা হাদিয়া দেয়া হয়েছিল। তিনি (ﷺ) তা পরে সালাত আদায় করলেন। কিন্তু সালাত আদায় করে অতি দ্রুত অপছন্দকারীর ন্যায় তা খুলে ফেললেন। অতঃপর তিনি (ﷺ) বলেন, এটা মুত্তাকীদের জন্যে উপযুক্ত নয়।

তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি রেশমী কাবা (আরবী) হাদিয়া দেয়া হয়েছিল। তিনি তা পরিধান করে সালাত আদায় করলেন। তিনি সালাত আদায় করে অতি তাড়াতাড়ি অপছন্দকারীর ন্যায় তা খুলে ফেললেন। তারপর তিনি বললেন : এটা মুত্তকীদের জন্য উপযুক্ত নয়। [১]

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18