মসজিদ

৮/১৯. অধ্যায়ঃ

শিশুদের নিয়ে মাসজিদে প্রবেশ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا قَتَادَةَ يَقُولُ: «بَيْنَا نَحْنُ جُلُوسٌ فِي الْمَسْجِدِ، إِذْ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ وَأُمُّهَا زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ صَبِيَّةٌ يَحْمِلُهَا فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ عَلَى عَاتِقِهِ يَضَعُهَا إِذَا رَكَعَ، وَيُعِيدُهَا إِذَا قَامَ حَتَّى قَضَى صَلَاتَهُ يَفْعَلُ ذَلِكَ بِهَا»

বর্ণনাকারী আমর ইব্‌ন সুলায়ম যুরাকী (রহঃ)

তিনি আবু কাতাদা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমরা মসজিদে বসা ছিলাম, হঠাৎ রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে আমাদের নিকট আসলেন। আবুল আস ইবন রবী'–এর কন্যা উমামাকে কোলে নিয়ে আমাদের কাছে আসলেন। তাঁর মা হলো রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা যায়নাব (রাঃ)। তিনি ছোট শিশু রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বহন করেই বেড়াতেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করলেন তাঁকে কাঁধে রেখেই। তিনি রুকু করার সময় তাঁকে নামিয়ে রেখে দিতেন। দাঁড়ালে আবার কাঁধে তুলে নিতেন। এমনিভাবে তিনি তাঁর সালাত আদায় করলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18