মসজিদ
৮/১০. অধ্যায়ঃ
যে মাসজিদের জন্যে সওয়ারী তৈরি করা যায়
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِي هَذَا وَمَسْجِدِ الْأَقْصَى "
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের দিকে সফর করা যাবে না। মসজিদে হারাম, আমার এ মসজিদ এবং মসজিদে আকসা।