বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

৫২/৫৮. অধ্যায়ঃ

বৈধ পানীয় সম্পর্কে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ ابْنِ شُبْرُمَةَ، قَالَ: قَالَ طَلْحَةُ لِأَهْلِ الْكُوفَةِ: «فِي النَّبِيذِ فِتْنَةٌ يَرْبُو فِيهَا الصَّغِيرُ، وَيَهْرَمُ فِيهَا الْكَبِيرُ»، قَالَ: وَكَانَ إِذَا كَانَ فِيهِمْ عُرْسٌ كَانَ طَلْحَةُ وَزُبَيْدٌ يَسْقِيَانِ اللَّبَنَ وَالْعَسَلَ، فَقِيلَ لِطَلْحَةَ: أَلَا تَسْقِيهِمُ النَّبِيذَ؟ قَالَ: «إِنِّي أَكْرَهُ أَنْ يَسْكَرَ مُسْلِمٍ فِي سَبَبِي»

বর্ণনাকারী ইব্‌ন শুবরুমা (রহঃ)

তালহা (রাঃ) কুফাবাসীদের ব্যাপারে বলেন যে, তারা নাবীয সম্পর্কে এক ফিতনার সম্মুখীন হয়েছে। ছোট তাতে বড় হচ্ছে আর বৃদ্ধ তাতে আরো বার্ধক্যে উপনীত হচ্ছে।ইবনু শুবরুমা (রহঃ) বলেন: যখন কোন বিবাহ হতো, তখন তালহা এবং যুবাইদ (রহঃ) লোকেদেরকে দুধ এবং মধু পান করাতেন। কেউ তালহা (রাঃ)-কে জিজ্ঞেস করল, আপনি নাবীয পান করান না কেন? তিনি বললেন: আমি এ কারণে এটা উত্তম করি না যে, আমার কারণে কোন মুসলিম নেশাগ্রস্ত হয়ে পড়ুক।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18