বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/৫৬. অধ্যায়ঃ
যে সব নাবীয পান করা জায়িয আর যেসব নাবীয পান করা নাজায়িয তার বর্ণনা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْبَذُ لَهُ نَبِيذُ الزَّبِيبِ مِنَ اللَّيْلِ، فَيَجْعَلُهُ فِي سِقَاءٍ، فَيَشْرَبُهُ يَوْمَهُ ذَلِكَ وَالْغَدَ، وَبَعْدَ الْغَدِ، فَإِذَا كَانَ مِنْ آخِرِ الثَّالِثَةِ سَقَاهُ أَوْ شَرِبَهُ، فَإِنْ أَصْبَحَ مِنْهُ شَيْءٌ أَهْرَاقَهُ»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য রাতে কিশমিশ ভিজিয়ে রাখা হতো। পরে তিনি (ﷺ) তা একটি মশকে ভরে রেখে ঐ দিন এবং দ্বিতীয় দিন আর তৃতীয় দিনেও পান করতেন। তৃতীয় দিনের শেষ সময়ে তিনি (ﷺ) তা অন্যদেরকে পান করিয়ে দিতেন, অথবা নিজেও পান করতেন। যদি তারপরেও সকাল পর্যন্ত কিছু থাকত, তবে তিনি (ﷺ) তা ফেলে দিতেন।