বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/৫৩. অধ্যায়ঃ
কোন প্রকার দ্রাক্ষারস [জ্বাল দেয়া আঙুরের রস] পান করা জায়িয এবং কোন প্রকার পান করা নাজায়িয
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا سُوَيْدٌ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ بَشِيرِ بْنِ الْمُهَاجِرِ، قَالَ: سَأَلْتُ الْحَسَنَ عَمَّا يُطْبَخُ مِنَ الْعَصِيرِ، قَالَ: «مَا تَطْبُخُهُ حَتَّى يَذْهَبَ الثُّلُثَانِ، وَيَبْقَى الثُّلُثُ»...[حكم الألباني] حسن الإسناد مقطوع
বর্ণনাকারী বশীর ইব্ন মুহাজির (রহঃ)
আমি হাসান (রহঃ)-এর কাছে কোন ধরনের জ্বাল দেওয়া আঙুরের রস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন : তুমি জ্বাল দিতে থাকবে, যতক্ষণ না দুই-তৃতীয়াংশ কমে যায় এবং এক-তৃতীয়াংশ বাকী থাকে।