বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

৫২/৪৮. অধ্যায়ঃ

যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল

সুনানে নাসাঈ

قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ عَلَيْهِمْ، فَقَالَ: «إِنِّي وَجَدْتُ مِنْ فُلَانٍ رِيحَ شَرَابٍ، فَزَعَمَ أَنَّهُ شَرَابُ الطِّلَاءِ، وَأَنَا سَائِلٌ عَمَّا شَرِبَ، فَإِنْ كَانَ مُسْكِرًا جَلَدْتُهُ»، فَجَلَدَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ الْحَدَّ تَامًّا

বর্ণনাকারী সাইব ইব্‌ন ইয়াযীদ (রাঃ)

একদিন উমর ইবনুল খাত্তাব (রাঃ) লোকেদের নিকট বের হয়ে বললেন: আমি অমুক ব্যক্তির মুখে মদের গন্ধ পাচ্ছি। [রাবী বলেন] তিনি মনে করলেন, তা আঙুরের জ্বাল দেয়া রস। তবুও আমি তাকে জিজ্ঞেস করব, সে কী পান করেছে? যদি তা নেশাজাত দ্রব্য হয়, তবে আমি তাকে বেত্রাঘাত করব। অতঃপর উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাকে পূর্ণমাত্রায় বেত্রাঘাত করেছিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18