বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ: تَلَقَّتْ ثَقِيفٌ عُمَرَ بِشَرَابٍ، فَدَعَا بِهِ، فَلَمَّا قَرَّبَهُ إِلَى فِيهِ كَرِهَهُ، فَدَعَا بِهِ، فَكَسَرَهُ بِالْمَاءِ، فَقَالَ: «هَكَذَا فَافْعَلُوا»...[حكم الألباني] ضعيف الإسناد
বর্ণনাকারী সাঈদ ইব্ন মুসায়্যিব (রাঃ)
সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) বলেন, সাক্বীফ গোত্রের লোকজন উমর (রাঃ)-এর সঙ্গে এক প্রকারের পানীয় নিয়ে দেখা করল। তিনি তা দিতে বললেন। তারপর তিনি যখন তা মুখের কাছে নিলেন, তখন তাঁর কাছে তা অপছন্দ হলো। তিনি তাতে পানি মিশিয়ে তার ঝাঁঝ কমিয়ে দিয়ে বললেন: তোমরাও এমন করবে।