বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ السَّعِيدِيِّ، قَالَ: حَدَّثَتْنِي رُقَيَّةُ بِنْتُ عَمْرِو بْنِ سَعِيدٍ، قَالَتْ: كُنْتُ فِي حَجْرِ ابْنِ عُمَرَ «فَكَانَ يُنْقَعُ لَهُ الزَّبِيبُ فَيَشْرَبُهُ مِنَ الْغَدِ، ثُمَّ يُجَفَّفُ الزَّبِيبُ، وَيُلْقَى عَلَيْهِ زَبِيبٌ آخَرُ، وَيُجْعَلُ فِيهِ مَاءٌ فَيَشْرَبُهُ مِنَ الْغَدِ حَتَّى إِذَا كَانَ بَعْدَ الْغَدِ طَرَحَهُ» وَاحْتَجُّوا بِحَدِيثِ أَبِي مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرٍو...[حكم الألباني] ضعيف الإسناد موقوف
বর্ণনাকারী রুকাইয়া বিন্তে আমর ইব্ন সাঈদ (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর নিকট প্রতিপালিত হই। তাঁর জন্য কিশমিশ ভেজানো হতো। যা তিনি পরের দিন পান করতেন। পরে ভেজা কিশমিশগুলো শুকিয়ে নেয়া হতো এবং তার সাথে অন্য কিশমিশ ভেজানো হতো। তিনি পরের দিন সকালে পান করতেন। তারপরের দিন তা ফেলে দিতেন। ইখতিলাফকারীরা আবু মাসউদ উকবাহ ইবন আমর (রাঃ)-এর বর্ণিত হাদীস দ্বারাও দলীল দিয়ে থাকেন।