বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ شَبِيبًا وَهُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ يَقُولُ: حَدَّثَنِي مُقَاتِلُ بْنُ حَيَّانَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حَرَّمَ اللَّهُ الْخَمْرَ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
সালিম ইবন আবদুল্লাহ তাঁর পিতার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি (ﷺ) বলেন: আল্লাহ তা‘আলা মদ হারাম করেছেন। আর প্রত্যেক নেশাজাত দ্রব্য হারাম।