বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

৫২/৪৮. অধ্যায়ঃ

যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَجُلٌ لِابْنِ عَبَّاسٍ: إِنِّي امْرُؤٌ مِنْ أَهْلِ خُرَاسَانَ، وَإِنَّ أَرْضَنَا أَرْضٌ بَارِدَةٌ، وَإِنَّا نَتَّخِذُ شَرَابًا نَشْرَبُهُ مِنَ الزَّبِيبِ، وَالْعِنَبِ، وَغَيْرِهِ، وَقَدْ أُشْكِلَ عَلَيَّ، فَذَكَرَ لَهُ ضُرُوبًا مِنَ الْأَشْرِبَةِ، فَأَكْثَرَ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ لَمْ يَفْهَمْهُ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: «إِنَّكَ قَدْ أَكْثَرْتَ عَلَيَّ، اجْتَنِبْ مَا أَسْكَرَ مِنْ تَمْرٍ أَوْ زَبِيبٍ أَوْ غَيْرِهِ»...[حكم الألباني] صحيح الإسناد موقوف

বর্ণনাকারী আব্দুর রহমান (রাঃ)

এক ব্যক্তি ইবন আব্বাস (রাঃ)-কে বললেন: আমি শীতপ্রধান এলাকা খুরাসানের অধিবাসী। আমরা কিশমিশ, আঙুর ইত্যাদি দ্বারা এক প্রকার পানীয় তৈরি করি। এ নিয়ে আমি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছি। এরপর সে আরও কয়েক প্রকার পানীয়ের নাম উল্লেখ করল। আমি মনে করলাম, হয় তো ইবন আব্বাস তা বুঝতে পারেননি।ইবন আব্বাস (রাঃ) বললেন: তুমি তো অনেক মদের কথাই বললে। শোন! যা নেশা উদ্রেক করে তা পরিহার করবে; তা খেজুর, আঙুর অথবা অন্য যা কিছু দ্বারাই তৈরি করা হোক না কেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18