বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ» خَالَفَهُ أَبُو عَوَانَةَ...[حكم الألباني] ضعيف الإسناد
বর্ণনাকারী শারীক সিমাক ইব্ন হারব থেকে, তিনি ইবন বুরায়দা থেকে, তিনি তার পিতা বুরায়দা (রাঃ) থেকে
রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোল, মাটির তৈরি সবুজ পাত্র, কাঠের তৈরি পাত্র এবং আলকাতরার প্রলেপযুক্ত পাত্র ব্যবহার করা থেকে নিষেধ করেছেন। এ হাদীসটি আবু আওয়ানার বিপরীত।