বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

৫২/৪৪. অধ্যায়ঃ

মদ্যপানে যে সব পাপ সংঘটিত হয়; যেমন সলাত পরিত্যাগ করা, আল্লাহ যা হারাম করেছেন তা হত্যা করা এবং যিনা-ব্যভিচারে জড়িয়ে যাওয়া।

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الرَّحِيمِ، عَنْ يَزِيدَ، ح وَأَنْبَأَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ مُحَمَّدُ بْنُ آدَمَ: عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ شَرِبَ الْخَمْرَ فَجَعَلَهَا فِي بَطْنِهِ لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ صَلَاةً سَبْعًا، إِنْ مَاتَ فِيهَا - وَقَالَ ابْنُ آدَمَ: فِيهِنَّ - مَاتَ كَافِرًا، فَإِنْ أَذْهَبَتْ عَقْلَهُ عَنْ شَيْءٍ مِنَ الْفَرَائِضِ - وَقَالَ ابْنُ آدَمَ: الْقُرْآنِ - لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ يَوْمًا إِنْ مَاتَ فِيهَا - وَقَالَ: ابْنُ آدَمَ فِيهِنَّ - مَاتَ كَافِرًا "

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন আমর (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: আর মুহাম্মাদ ইবন আদম (রহঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মদ পান করে আর তা তার পেটে পৌঁছে, আল্লাহ তা’আলা তার সাত দিনের সালাত কবুল করেন না। যদি সে এ অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। যদি তার জ্ঞান লোপ পেয়ে কোন ফরজ কাজ ছুটে যায়, তাহলে তাঁর চল্লিশ দিনের সালাত কবুল হবে না। আর সে এ অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে কাফির হয়ে মৃত্যুবরণ করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18