বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/২৫. অধ্যায়ঃ
যা অধিক পানে মাদকতা উদ্রেক করে, তা-ই হারাম
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْحَكَمِ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنْهَاكُمْ عَنْ قَلِيلِ مَا أَسْكَرَ كَثِيرُهُ»
বর্ণনাকারী আমির ইব্ন সা'দ (রহঃ) তাঁর পিতা সূত্রে নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে
আমির ইবন সাদ (রহঃ) তাঁর পিতার সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে ঐ বস্তুর অল্পও গ্রহণ করতে নিষেধ করছি, যার আধিক্যে মাদকতা উদ্রেক করে।