পবিত্রতা
১/৪৫. অধ্যায়ঃ
পানির পরিমাণ নির্ধারণ না করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ: لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ دَلْوًا مِنْ مَاءٍ؛ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
এক বেদুঈন মসজিদে এসে প্রস্রাব করে দেয়। লোকেরা তার প্রতি রাগান্বিত হলো। রসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, তোমরা তাকে ধমক দিও না এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কেননা, তোমরা নম্র ব্যবহারের জন্যে প্রেরিত হয়েছো, কঠোর ও রূঢ় আচরণের জন্যে প্রেরিত হওনি।