পবিত্রতা

১/৪৫. অধ্যায়ঃ

পানির পরিমাণ নির্ধারণ না করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى الْمَسْجِدِ فَبَالَ فَصَاحَ بِهِ النَّاسُ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتْرُكُوهُ». فَتَرَكُوهُ حَتَّى بَالَ، ثُمَّ أَمَرَ بِدَلْوٍ فَصُبَّ عَلَيْهِ

বর্ণনাকারী ইয়াহইয় ইব্ন সা‘ঈদ (রহঃ)

আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, এক বেদুঈন ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং প্রস্রাব করতে শুরু করে। এতে লোকেরা চিৎকার করে উঠল। রসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে ছেড়ে দাও। তারা তাকে ছেড়ে দিলে সে ব্যক্তি প্রস্রাব শেষ করে। পরে তিনি (ﷺ) এক বালতি পানি আনতে নির্দেশ দেন এবং তা প্রস্রাবের উপর ঢেলে দেয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18