আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৫৮. অধ্যায়ঃ

'আমালের অকল্যাণ হতে আশ্রয় প্রার্থনা করা এবং হিলাল-এর বর্ণনায় ইখতিলাফ প্রকাশ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ شَيْبَةَ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، أَنَّ ابْنَ يَسَافٍ، حَدَّثَهُ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا كَانَ أَكْثَرُ مَا يَدْعُو بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ مَوْتِهِ، قَالَتْ: " كَانَ أَكْثَرُ مَا كَانَ يَدْعُو بِهِ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ "

বর্ণনাকারী আবদা ইব্‌ন আবূ লুবাবা (রাঃ)

ইবনু ইয়াসাফ তাঁর নিকট বর্ণনা করেছেন, একদিন তিনি উম্মুল মু’মিনীন আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করেছিলেন, নবী (ﷺ) ইন্তিকালের পূর্বে কোন দোয়া বেশি বেশি পড়তেন? তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) প্রায়ই এই দোয়া পড়তেনঃاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা আমিলতু, ওয়া মিন শাররি মা লাম আ’মাল।" হে আল্লাহ, আমি যা করেছি তার অপকারিতা এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18