আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৫২. অধ্যায়ঃ

কৃত্রের ফিতনাহ্ থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ كَثِيرٍ الْمُقْرِيُّ، عَنْ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ وَالصَّوَابُ سُلَيْمَانُ بْنُ سِنَانٍ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর দোয়ায় বলতে শুনেছি :اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল কবর, ওয়া ফিতনাতিদ দাজ্জাল, ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত"[হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা এবং জীবন ও মৃত্যুর ফিতনা হতে]।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ] (রহঃ) বলেন: এটা ভুল। সুলায়মান ইবনু সিনান-এর বর্ণনাটি অধিকতর সঠিক।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18