আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৩৮. অধ্যায়ঃ

বার্ধক্যের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ، كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَسُوءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ»

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এ সকল শব্দ দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন। তিনি (ﷺ) বলতেন :اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَسُوءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ"আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া সূইল কিবারি, ওয়া ফিতনাতিদ দাজ্জাল, ওয়া আজাবিল কবর" [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি— অলসতা, অতি বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্যের কষ্ট, দাজ্জালের ফিতনা এবং কবরের আজাব থেকে]।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18