আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৩৩. অধ্যায়ঃ

অতি বার্ধক্য থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنْ اللَّيْثِ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْمَغْرَمِ، وَالْمَأْثَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ»

বর্ণনাকারী শুআয়ব (রহঃ) তাঁর পিতা ও দাদা থেকে

শু‘আয়ব (রহঃ) তাঁর পিতা ও দাদা থেকে বর্ণনা করেছেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : ( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْمَغْرَمِ، وَالْمَأْثَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ) "আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি, ওয়াল মাগরামি, ওয়াল মা'সামি, ওয়া আউযুবিকা মিন শাররিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযুবিকা মিন আজাবিল কবর, ওয়া আউযুবিকা মিন আজাবিন নার"।হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অলসতা, অতি বার্ধক্য, ঋণের বোঝা এবং গুনাহ থেকে। আরো আশ্রয় চাচ্ছি মাসীহ দাজ্জালের অনিষ্ট হতে ও জাহান্নামের আজাব হতে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18