আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৩০. অধ্যায়ঃ

পথভ্রষ্টতা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»

বর্ণনাকারী উম্মে সালামা (রাঃ)

নবী (ﷺ) যখন তাঁর ঘর থেকে বের হতেন, তখন তিনি বলতেন :بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ"বিসমিল্লাহ, রব্বি আউযুবিকা মিন আন আযিল্লা আও আযিল্লা, আও আযলিমা আও উযলামা, আও আজহালা আও ইউজহালা আলাইয়্যা।"(হে আমার রব! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি- অপদস্থ ও পথভ্রষ্ট হওয়া থেকে, অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে, কারো প্রতি মূর্খতাসুলভ আচরণ থেকে এবং কারো মূর্খতাসুলভ আচরণের শিকার হওয়া থেকে।)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18