আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/২৭. অধ্যায়ঃ

দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَا: كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ، كَمَا يُعَلِّمُ الْمُكْتِبُ الْغِلْمَانَ، وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ»

বর্ণনাকারী মুস’আব ইব্‌ন সা’দ এবং আমর ইব্‌ন মায়মূন আওদী (রহঃ)

সা’দ (রাঃ) তাঁর সন্তানদেরকে এ সকল দোয়া শিক্ষা দিতেন; যেমন শিক্ষক তার ছাত্রদের শিক্ষা দিয়ে থাকে। তিনি বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক সালাতের পর এ সকল দোয়া দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন। তিনি (ﷺ) বলতেন:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ‘‘আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল বুখলি, ওয়া আ’উযুবিকা মিনাল জুবনি, ওয়া আ’উযুবিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমুর, ওয়া আ’উযুবিকা মিন ফিত্নাতিদ্দুনিয়া, ওয়া আযাবিল কবর। [হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা, কাপুরুষতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে]।’’

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18