আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/১৯. অধ্যায়ঃ

ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ، فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ، فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জু'ই, ফাইন্নাহ বিঅসায যাজী'উ, ওয়া আউযুবিকা মিনাল খিয়ানাতি, ফাইন্নাহা বিঅসাতিল বিতানাহ"হে আল্লাহ! আমি ক্ষুধা হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি। কেননা তা অতি নিকৃষ্ট সঙ্গী। আর আমি আমানতে খিয়ানত করা হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি। কেননা তা নিকৃষ্ট সঙ্গী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18