আল্লাহর আশ্রয় গ্রহণ করা
৫১/১২. অধ্যায়ঃ
অলসতা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: سُئِلَ أَنَسٌ وَهُوَ ابْنُ مَالِكٍ عَنْ عَذَابِ الْقَبْرِ، وَعَنِ الدَّجَّالِ، قَالَ: كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ»
বর্ণনাকারী হুমায়দ (রহঃ)
আনাস ইবনু মালিক (রাঃ)-এর নিকট কবরের আযাব এবং দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন :اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ“আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া ফিতনাতিদ দাজ্জাল, ওয়া আযাবিল কবর” [হে আল্লাহ! আমি অলসতা ও অতি বার্ধক্য, কাপুরুষতা ও কৃপণতা, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব হতে আপনার নিকট আশ্রয় চাই]।