আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৭. অধ্যায়ঃ

দুশ্চিন্তা হতে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، عَنْ حُمَيْدٍ، قَالَ: قَالَ أَنَسٌ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ»

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) দোয়া করতেন :"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া ফিত্নাতি দাজ্জাল, ওয়া আজাবিল কব্র"হে আল্লাহ! আমি আপনার নিকট অলসতা ও চরম বার্ধক্য, কাপুরুষতা ও কৃপণতা, দাজ্জালের ফিতনা এবং কবরের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18