আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৭. অধ্যায়ঃ

দুশ্চিন্তা হতে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، عَنْ ابْنِ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ، عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَوَاتٌ لَا يَدَعُهُنَّ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»

বর্ণনাকারী আনাস ইব্‌ন মালিক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দিষ্ট কয়েকটি দোয়া ছিল, যা তিনি কখনো ছাড়তেন না। তিনি (ﷺ) বলতেনঃ"আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া গলাবাতির রিজাল।"[হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও বিষণ্নতা, অলসতা ও অপারগতা, কৃপণতা ও কাপুরুষতা এবং লোকের জবরদস্তি হতে আপনার কাছে আশ্রয় চাই]।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18