আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৪. অধ্যায়ঃ

কান ও চোখের অকল্যাণ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ، قَالَ: حَدَّثَنِي بِلَالُ بْنُ يَحْيَى، أَنَّ شُتَيْرَ بْنَ شَكَلٍ أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ شَكَلِ بْنِ حُمَيْدٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، عَلِّمْنِي تَعَوُّذًا أَتَعَوَّذُ بِهِ، فَأَخَذَ بِيَدِي، ثُمَّ قَالَ: " قُلْ: أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَشَرِّ بَصَرِي، وَشَرِّ لِسَانِي، وَشَرِّ قَلْبِي، وَشَرِّ مَنِيِّي " قَالَ: حَتَّى حَفِظْتُهَا، قَالَ سَعْدٌ: " وَالْمَنِيُّ: مَاؤُهُ "

বর্ণনাকারী শাকাল ইব্‌ন হুমায়দ (রাঃ)

আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললাম: হে আল্লাহর নবী! আমাকে এমন এক আশ্রয় কামনার দোয়া শিক্ষা দিন, যা দ্বারা আমি আল্লাহর আশ্রয় কামনা করতে পারি।তখন তিনি (ﷺ) আমার হাত ধরে বললেন: তুমি বল, হে আল্লাহ! আমি আমার কানের অনিষ্ট, চোখের অনিষ্ট, জিহ্বার অনিষ্ট, অন্তর এবং বীর্যের অনিষ্ট হতে আপনার আশ্রয় কামনা করছি। বর্ণনাকারী বলেন: আমি তা মুখস্থ করে নিয়েছি।সাঈদ (রাঃ) বলেন: হাদিসের (مَنِيُّ ) ‘মানী’ শব্দের অর্থ- বীর্য।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18