ঈমান এবং এর বিধানাবলী

৪৮/২০. অধ্যায়ঃ

মুনাফিকের আলামাত

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَرْبَعَةٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ الْأَرْبَعِ، كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ "

বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্‌ন আমর (রাঃ)

আবদুল্লাহ ইবন আমর (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তির মধ্যে চারটি বদঅভ্যাস থাকবে, সে মুনাফিক। আর যদি ঐ চারটি বদঅভ্যাসের একটি বদঅভ্যাস কারো থাকে, তবে তার মাঝে একটি মুনাফিকের অভ্যাস রইলো, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে : সে যখন কথা বলে, মিথ্যা বলে, কোন ওয়াদা করলে; তার বিপরীত করে, যখন কোন অঙ্গীকার করে; তা ভঙ্গ করে এবং কারো সাথে ঝগড়া করার সময় অশ্লীল ভাষায় গালি দেয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18