ঈমান এবং এর বিধানাবলী

৪৮/১৭. অধ্যায়ঃ

ঈমানদারদের মধ্যে (মর্যাদার) তারতম্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ رَأَى مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»

বর্ণনাকারী আবূ সাঈদ (রাঃ)

আবু সাঈদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, (তিনি (ﷺ) বলেছেন) তোমাদের মধ্যে যখন কেউ কোন অন্যায় দেখতে পাবে, তখন সে যেন নিজ হাতে তা প্রতিহত করে। যদি ততটুকু শক্তি-সামর্থ্য তার না থাকে, তবে সে যেন মুখ দ্বারা তা প্রতিহত করে। যদি এই সামর্থ্যও তার না থাকে, তবে সে যেন উক্ত মন্দ কাজকে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18