ঈমান এবং এর বিধানাবলী

৪৮/১৪. অধ্যায়ঃ

ইসলামের উপর বায়'আত গ্রহণ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسٍ فَقَالَ: «تُبَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا - قَرَأَ عَلَيْهِمُ الْآيَةَ - فَمَنْ وَفَّى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَسَتَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ»

বর্ণনাকারী উবাদা ইব্‌ন সামিত (রাঃ)

আমরা এক মাজলিসে নবী (ﷺ) এর সন্নিকটে ছিলাম। তিনি (ﷺ) বললেন: তোমরা আমার কাছে বায়আত কর যে, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না। তিনি (ﷺ) তাদের সম্মুখে এ বিষয়ের একটি পূর্ণ আয়াত তিলাওয়াত করে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এর হিফাজত করবে, আল্লাহর নিকট তার সওয়াব রয়েছে। আর যদি কেউ এর কোন একটি অপরাধ করে ফেলে, আর আল্লাহ তাআলা তা ঢেকে রাখেন, তবে আখিরাতে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন।

[১] অর্থঃ “তারা আল্লাহর সাথে কোন শরীক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না; তারা সজ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকাজে তোমাকে অমান্য করবে না” (মুযতাহিনাঃ ১২)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18