চোরের হাত কাটা

৪৭/১৪. অধ্যায়ঃ

(অনবরত চুরির দায়ে) চোরের হাত কাটার পর পা কাটা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْمَصَاحِفِيُّ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: أَنْبَأَنَا يُوسُفُ، عَنْ الْحَارِثِ بْنِ حَاطِبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلِصٍّ فَقَالَ: «اقْتُلُوهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا سَرَقَ، فَقَالَ: «اقْتُلُوهُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا سَرَقَ، قَالَ: «اقْطَعُوا يَدَهُ». قَالَ: ثُمَّ سَرَقَ فَقُطِعَتْ رِجْلُهُ، ثُمَّ سَرَقَ عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، حَتَّى قُطِعَتْ قَوَائِمُهُ كُلُّهَا، ثُمَّ سَرَقَ أَيْضًا الْخَامِسَةَ، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَ بِهَذَا حِينَ قَالَ: «اقْتُلُوهُ» ثُمَّ دَفَعَهُ إِلَى فِتْيَةٍ مِنْ قُرَيْشٍ لِيَقْتُلُوهُ، مِنْهُمْ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، وَكَانَ يُحِبُّ الْإِمَارَةَ، فَقَالَ: أَمِّرُونِي عَلَيْكُمْ. فَأَمَّرُوهُ عَلَيْهِمْ، فَكَانَ إِذَا ضَرَبَ ضَرَبُوهُ حَتَّى قَتَلُوهُ

বর্ণনাকারী হারিস ইবন হাতিব (রা)

রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এক চোরকে আনা হলে তিনি (ﷺ) বললেন: তাকে হত্যা কর। লোকেরা বলল: হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি (ﷺ) বললেন: তাকে হত্যা কর। লোকেরা বলল: হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি (ﷺ) বললেন: তবে তার হাত কেটে দাও।পরে এই লোকটি পুনরায় চুরি করলে তার পা কেটে দেয়া হলো। অতঃপর আবু বকর (রাঃ)-এর খিলাফতকালে সে আবার চুরি করলে তার সমস্ত হাত পা কাটা হলো। পরে যখন পঞ্চমবার সে চুরি করল তখন আবু বকর (রাঃ) বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তার অবস্থা খুব ভালোভাবেই অবগত ছিলেন বলেই তিনি বলেছিলেন, তাকে হত্যা কর।তাদের মধ্যে আবদুল্লাহ ইবনুয জুবাইরও ছিলেন। তিনি নেতৃত্ব পছন্দ করতেন। তিনি বললেন: তোমরা আমাকে তোমাদের নেতা নিযুক্ত কর। তারা তাঁকে নেতা নিযুক্ত করল। যখন তিনি মারধর শুরু করলেন, তখন তারাও ঐ ব্যক্তিকে মারতে লাগল এবং এভাবে তারা তাকে হত্যা করে ফেলল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18