চোরের হাত কাটা
৪৭/৯. অধ্যায়ঃ
যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের মতানৈক্য
সুনানে নাসাঈ
أَنْبَأَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ نِزَارٍ، قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تُقْطَعُ الْيَدُ إِلَّا فِي ثَمَنِ: الْمِجَنِّ ثُلُثِ دِينَارٍ، أَوْ نِصْفِ دِينَارٍ، فَصَاعِدًا "
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
আয়িশা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একটি ঢালের মূল্য এক-তৃতীয়াংশ দীনার বা অর্ধ দীনার কিংবা এর অধিক না হলে চোরের হাত কাটার নির্দেশ নেই।