চোরের হাত কাটা

৪৭/৪. অধ্যায়ঃ

চোরকে বিচারকের নিকট আনার পর ক্ষমা করা, আর এ সম্পর্কে সফওয়ান ইবনু উমাইয়্যাহ্-এর হাদীস বর্ণনায় 'আত্বা হতে বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ: أَنَّ رَجُلًا سَرَقَ ثَوْبًا، فَأُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ هُوَ لَهُ. قَالَ: «فَهَلَّا قَبْلَ الْآنَ»

বর্ণনাকারী আতা ইব্‌ন আবূ রাবাহ্‌ (রহঃ)

এক লোক কাপড় চুরি করে। তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে আসা হলে তিনি তার হাত কাটার নির্দেশ দেন। তখন ঐ লোক বলল : হে আল্লাহর রাসূল! আমি তাকে এটা দিয়ে দিলাম। তিনি (ﷺ) বললেন : তুমি এর আগে কেন দিলে না?

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18