কাসামাহ

৪৬/৪০. অধ্যায়ঃ

একজনের অপরাধে অন্যজনকে অভিযুক্ত করা যাবে কি?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ طَارِقٍ الْمُحَارِبِيِّ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَؤُلَاءِ بَنُو ثَعْلَبَةَ الَّذِينَ قَتَلُوا فُلَانًا فِي الْجَاهِلِيَّةِ، فَخُذْ لَنَا بِثَأْرِنَا، فَرَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ، وَهُوَ يَقُولُ: «لَا تَجْنِي أُمٌّ عَلَى وَلَدٍ» مَرَّتَيْنِ

বর্ণনাকারী তারিক মুহারিবী (রাঃ)

এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ), এরা সালাবা গোত্রের লোক, যারা জাহিলী যুগে অমুক ব্যক্তিকে হত্যা করেছিল। আপনি আমাদের পক্ষ হতে বদলা নিয়ে দিন। তখন তিনি (ﷺ) তাঁর দুই হাত উপরে তুলেন, বিধায় আমি তাঁর বগলের শুভ্রতা প্রত্যক্ষ করি। তিনি (ﷺ) বলেন, মায়ের দোষে পুত্র দোষী হবে না, তিনি (ﷺ) এটা দু'বার বলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18