কাসামাহ

৪৬/৪০. অধ্যায়ঃ

একজনের অপরাধে অন্যজনকে অভিযুক্ত করা যাবে কি?

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبْجَرَ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنْ أَبِي رِمْثَةَ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي فَقَالَ: «مَنْ هَذَا مَعَكَ؟» قَالَ: ابْنِي، أَشْهَدُ بِهِ، قَالَ: «أَمَا إِنَّكَ لَا تَجْنِي عَلَيْهِ، وَلَا يَجْنِي عَلَيْكَ»

বর্ণনাকারী আবূ রিমসা (রাঃ)

আমি আমার পিতার সাথে নবী (ﷺ) এর নিকট এলে তিনি বললেন: তোমার সাথে এ কে? তিনি বললেন: আমার ছেলে, আপনি এ বিষয়ে সাক্ষী থাকুন। তিনি (ﷺ) বললেন: তোমার অপরাধের জন্য সে দায়ী নয়, আর না তুমি তার অপরাধের জন্য দায়ী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18