কাসামাহ

৪৬/২৫. অধ্যায়ঃ

ধারালো অস্ত্র ছাড়াও অন্য কিছু দ্বারা ক্বিসাস গ্রহণ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنْ إِسْمَعِيلَ، عَنْ قَيْسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ سَرِيَّةً إِلَى قَوْمٍ مِنْ خَثْعَمَ، فَاسْتَعْصَمُوا بِالسُّجُودِ، فَقُتِلُوا فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنِصْفِ الْعَقْلِ وَقَالَ: «إِنِّي بَرِيءٌ مِنْ كُلِّ مُسْلِمٍ مَعَ مُشْرِكٍ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا لَا تَرَاءَى نَارَاهُمَا»

বর্ণনাকারী কায়স (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) খাস্‌আম গোত্রের দিকে একটি ছোট সেনাবাহিনী পাঠালেন। তারা সিজদার মাধ্যমে নিরাপত্তা কামনা করল, কিন্তু তাদের হত্যা করা হল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের বিষয়ে অর্ধ দিয়াতের ফায়সালা করে বললেন: যে মুসলিম মুশরিকদের সাথে থাকে, ঐ সকল মুসলিমের দায়-দায়িত্ব থেকে আমি মুক্ত।এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: দেখ, মুসলিম মুশরিকদের সাথে বসবাস করতে পারে না। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সাবধান! এক সম্প্রদায়ের রান্নার আগুন যেন অপর সম্প্রদায় দেখতে না পায়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18