কাসামাহ

৪৬/১৮. অধ্যায়ঃ

যে ব্যক্তি আত্মরক্ষার্থে প্রতিহত করে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ، قَالَ: حَدَّثَنَا جَدِّي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ يَعْلَى ابْنِ مُنْيَةَ، أَنَّ رَجُلًا مِنْ بَنِي تَمِيمٍ قَاتَلَ رَجُلًا، فَعَضَّ يَدَهُ، فَانْتَزَعَهَا فَأَلْقَى ثَنِيَّتَهُ، فَاخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْبَكْرُ؟» فَأَطَلَّهَا أَيْ أَبْطَلَهَا

বর্ণনাকারী ইয়ালা ইব্‌ন মুনইয়া (রাঃ)

তামীম গোত্রের এক লোক অপর লোকের সাথে ঝগড়া করে তার হাতে কামড় দেয়। ঐ লোক হাত টেনে নিলে তার সামনের পাটির দাঁত পড়ে যায়। তারা এই অভিযোগ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পেশ করলে তিনি বললেন : তোমাদের একজন তার ভাইকে কামড় দেবে যেমনভাবে উট তার দাঁত দিয়ে কামড়ায়? অতঃপর তিনি (ﷺ) দিয়াত বাতিল করে দিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18